২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
আসন্ন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দলীয় বিভাজন বা গ্রুপিং চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫০ ওভারের এই বৈশ্বিক আসরে 'বি' গ্রুপে স্থান পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের সাথে একই গ্রুপে লড়বে ক্রিকেট বিশ্বের অন্যতম শীর্ষ চার দল—দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্বের বাঁধা অতিক্রম করে আসা আরও একটি দল যোগ দেবে এই গ্রুপে।
'এ' গ্রুপে তিন পরাশক্তি
অন্যদিকে, টুর্নামেন্টের 'এ' গ্রুপে মুখোমুখি হচ্ছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তাদের সঙ্গেই গ্রুপটিতে রয়েছে আফগানিস্তান এবং সহ-আয়োজক জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব পেরিয়ে একটি দল যুক্ত হবে।
আফ্রিকা মহাদেশে ১৪তম আসর
ওয়ানডে বিশ্বকাপের ১৪তম এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এটি আয়োজন করছে। ২০০৩ সালের পর এই দ্বিতীয়বার আফ্রিকার মাটিতে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ এই টুর্নামেন্ট। ২০২৭ সালের ২ অক্টোবর বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠবে এবং ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











