ইরান নিয়ে চুক্তি বা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

০১ অক্টোবর ২০২৬ - ১৪:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরান নিয়ে চুক্তি বা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত

ইরানের বিষয়ে ওয়াশিংটনকে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তি অথবা সামরিক পদক্ষেপ—এই দুটি পথের একটি বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন।

​সাংবাদিকদের সামনে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের সামনে বর্তমানে কেবল দুটি বিকল্প খোলা রয়েছে—হয় ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতায় আসা, নয়তো সামরিক শক্তির প্রয়োগ করা।

​সামরিক ব্যবস্থা নাকি চুক্তি

ইরানের ওপর কড়া অবস্থান ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনকে হয় ইরানের ওপর আক্রমণ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে, নয়তো একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির সময় হয়ে এসেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই যেকোনো একদিকে সিদ্ধান্তের সুরাহা হবে।

​পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দীর্ঘ দিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক সস্পর্কে চরম অস্থিরতা কাজ করছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনা এবং সামরিক সংঘাতের শঙ্কা নিয়ে নতুন করে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যেই ট্রাম্পের এই প্রতিক্রিয়া সামনে এল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0