দোহারে মা-বাবা হারানো এতিম ৫ বোনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’, প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

০২ অক্টোবর ২০২৬ - ১৩:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দোহারে মা-বাবা হারানো এতিম ৫ বোনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’, প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় দারিদ্র্য ও ঋণের ভারে বাবা-মাকে হারানো পাঁচ এতিম কন্যার করুণ চিত্র গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংবাদটি দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রী ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর আদেশে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নির্দেশিত প্রতিনিধি দল শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ওই পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন।

​‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যান। সেখানে প্রতিনিধি দলের সদস্যরা এতিম বোনদের শারীরিক ও মানসিক খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সাহায্য হস্তান্তর করেন।

​মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস

সহায়তা প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি জানান, গণমাধ্যমে দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি দ্রুত সহায়তার নির্দেশনা দেন। দল-মত নির্বিশেষে সাধারণ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

​উক্ত সহায়তা প্রদানকালে সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ঋণের চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে প্রাণ হারান কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0