২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: সুপার সেভেনের নতুন ফরম্যাট ও আগাম সূচি
২০২৭ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজনে প্রস্তুত করা হচ্ছে মোট ১২টি ভেন্যু। এবারের আসরে অংশ নেবে ১৪টি দল, যার মধ্যে ১০টি সরাসরি এবং বাকি চারটি দল বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিশ্বকাপের জন্য বিশেষ তিন ধাপের একটি নতুন ফরম্যাট প্রকাশ করেছে এবং একই সঙ্গে ‘সুপার সেভেন’ পর্বের সম্ভাব্য সূচি আগেই নির্ধারণ করে রেখেছে।
নতুন ফরম্যাট অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি ধাপে:
১. সুপার সিরিজ: র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। এই পর্ব থেকে শীর্ষ দলটি মূল গ্রুপ পর্বে উঠবে।
২. গ্রুপ পর্ব: ১২টি দলকে দুটি গ্রুপে (ছয়টি করে) ভাগ করা হবে। প্রতিটি দল নিজ গ্রুপের অন্য দলগুলোর মুখোমুখি হবে।
৩. সুপার সেভেন: দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে থেকে সেরা একটি (ওয়াইল্ডকার্ড)—মোট সাতটি দল নিয়ে গঠিত হবে এই পর্ব।
সাধারণত প্রথম পর্ব শেষ হওয়ার পরই পরবর্তী পর্বের প্রতিপক্ষ ও ভেন্যু নির্ধারিত হয়। তবে আন্তর্জাতিক ভ্রমণ, হোটেল বুকিং ও সম্প্রচারকারীদের আগাম প্রস্তুতির সুবিধা বিবেচনা করে এবার সুপার সেভেনের জন্য আগেই সিডিং তৈরি করেছে আইসিসি। শীর্ষ সাতটি দেশকে আগে থেকেই নির্দিষ্ট স্লটে বসানো হয়েছে।
নির্ধারিত সিডিং স্লটসমূহ:
- গ্রুপ এ: ভারত (এ১), অস্ট্রেলিয়া (এ২), পাকিস্তান (এ৩)।
- গ্রুপ বি: নিউজিল্যান্ড (বি১), দক্ষিণ আফ্রিকা (বি২), শ্রীলঙ্কা (বি৩)।
- ওয়াইল্ডকার্ড (৪র্থ স্থান): ইংল্যান্ড (এবি৪)।
এই নিয়মের মূল দিকটি হলো, গ্রুপ পর্বে ভারতের অবস্থান যা-ই হোক না কেন, সুপার সেভেনে উঠতে পারলে তারা ‘এ১’ স্লটেই অবস্থান করবে। কোনো সিড পাওয়া দল যদি পরবর্তী পর্বে উঠতে ব্যর্থ হয়, তবে তাদের জায়গায় উঠে আসা অনভিজ্ঞ বা আনসিডেড দলটি সেই স্লট দখল করবে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার বদলে বাংলাদেশ যদি সুপার সেভেনে জায়গা করে নেয়, তবে বাংলাদেশ ‘বি৩’ স্লট পেয়ে নির্ধারিত দিনে খেলবে।
এছাড়া সুপার সেভেন পর্বের সব দল শূন্য পয়েন্ট নিয়ে নতুনভাবে খেলা শুরু করবে; গ্রুপ পর্বের কোনো পয়েন্ট এই ধাপে যোগ হবে না।
সুপার সেভেন পর্বের সম্ভাব্য ম্যাচের সূচি:
| তারিখ | স্লট | সম্ভাব্য ম্যাচ | ভেন্যু |
| ২৫ অক্টোবর | এ২ বনাম বি৩ | অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | জোহানেসবার্গ |
| ২৬ অক্টোবর | বি১ বনাম এ৩ | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | গ্যাবেরা |
| ২৭ অক্টোবর | বি২ বনাম এবি৪ | দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | তশোয়ানে |
| ২৮ অক্টোবর | এ১ বনাম এ২ | ভারত বনাম অস্ট্রেলিয়া | ভিক্টোরিয়া ফলস |
| ২৯ অক্টোবর | বি১ বনাম বি৩ | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | কুগোম্পো সিটি |
| ৩০ অক্টোবর | এ৩ বনাম এবি৪ | পাকিস্তান বনাম ইংল্যান্ড | ভিক্টোরিয়া ফলস |
| ৩১ অক্টোবর | বি২ বনাম এ১ | দক্ষিণ আফ্রিকা বনাম ভারত | জোহানেসবার্গ |
| ১ নভেম্বর | এ২ বনাম বি১ | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | ভিক্টোরিয়া ফলস |
| ২ নভেম্বর | বি৩ বনাম এবি৪ | শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড | কেপটাউন |
| ৩ নভেম্বর | বি২ বনাম এ৩ | দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান | ডারবান |
| ৪ নভেম্বর | এ১ বনাম বি১ | ভারত বনাম নিউজিল্যান্ড | পার্ল |
| ৫ নভেম্বর | এ২ বনাম এবি৪ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | ডারবান |
| ৬ নভেম্বর | বি২ বনাম বি৩ | দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা | ব্লুমফন্টেইন |
| ৭ নভেম্বর | এ১ বনাম এ৩ | ভারত বনাম পাকিস্তান | কেপটাউন |
| ৮ নভেম্বর | বি১ বনাম এবি৪ | নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড | ডারবান |
| ৯ নভেম্বর | বি২ বনাম এ২ | দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া | গ্যাবেরা |
| ১০ নভেম্বর | এ৩ বনাম বি৩ | পাকিস্তান বনাম শ্রীলঙ্কা | ব্লুমফন্টেইন |
| ১১ নভেম্বর | এ১ বনাম এবি৪ | ভারত বনাম ইংল্যান্ড | গ্যাবেরা |
| ১২ নভেম্বর | বি২ বনাম বি১ | দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড | কেপটাউন |
| ১৩ নভেম্বর | এ২ বনাম এ৩ | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | ব্লুমফন্টেইন |
| ১৪ নভেম্বর | এ১ বনাম বি৩ | ভারত বনাম শ্রীলঙ্কা | ডারবান |
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











