সাবেক মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

০২ অক্টোবর ২০২৬ - ২০:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাবেক মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার
ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

​বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতি ও বাকবিতণ্ডা

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে ঢাকায় পৌঁছান। ইমিগ্রেশন সম্পন্ন করার পর যাত্রীরা ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। তখন বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ট্রলি সরবরাহ ও লাগেজ পেতে সাময়িক বিলম্ব ঘটে। এতে কয়েকজন প্রটোকল সহকারী নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে উপস্থিত হন। তিনি সার্বিক বিষয়টি বোঝানোর চেষ্টা করলে সাবেক মেজর আখতারুজ্জামান তার দিকে উগ্র ও মারমুখী ভঙ্গিতে তেড়ে যান এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি অবনতির দিকে গেলে সংসদ সদস্য নির্বাহী পরিচালককে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।

​আইনি পদক্ষেপ ও তদন্তের নির্দেশ

অভিযোগে আরও বলা হয়, বিমানবন্দর একটি স্পর্শকাতর (কেপিআই) এলাকা হওয়া সত্ত্বেও আখতারুজ্জামানের সঙ্গীরা ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সিকিউরিটি সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করা হয়। পাশাপাশি সাধারণ যাত্রীদের জমজমের পানির পাত্র ফেলে দিয়ে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে অসদাচরণের ঘটনাও ঘটে।

​এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের নির্দেশে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0