বাবার দাফনে উপস্থিত ছিলেন ও সুস্থ আছেন মোজতবা: শাশুড়ি

০২ অক্টোবর ২০২৬ - ২০:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাবার দাফনে উপস্থিত ছিলেন ও সুস্থ আছেন মোজতবা: শাশুড়ি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তাইয়্যেবা মাহরুজাদেহ। ইরানের আসরিরানসহ রাষ্ট্রঘনিষ্ঠ বিভিন্ন গণমাধ্যমে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

​বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম ‘আখবার মাশহাদ’-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তাইয়্যেবা মাহরুজাদেহ জানান, মাশহাদের ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের রাতে তিনি মোজতবাকে দেখেছেন এবং তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।

​মাহরুজাদেহ ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক গোলাম-আলি হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবার প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আলি খামেনির আবাসিক কমপ্লেক্সে এক হামলায় জাহরা নিহত হন।

​ইরানি গণমাধ্যমগুলো এই বক্তব্যকে মোজতবার সুস্থতার প্রমাণ হিসেবে তুলে ধরলেও অনুষ্ঠানে তার উপস্থিতির কোনো ছবি, অডিও বা সাম্প্রতিক ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি। দাফন অনুষ্ঠানের প্রকাশিত ভিডিওতে কেবল তার তিন ভাইকে কফিনের পাশে দেখতে পাওয়া গেছে। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

​যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। ওই হামলায় মোজতবা নিজেও আঘাত পেয়েছিলেন বলে পশ্চিমা গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছিল। তবে ইরানি কর্মকর্তারা তা অস্বীকার করে বলে আসছেন, তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক সাক্ষাৎকারে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে নিশ্চিত করেন। মূলত নিরাপত্তা শঙ্কায় বর্তমানে তিনি জনসমক্ষে আসছেন না বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0