দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৪২

০২ অক্টোবর ২০২৬ - ২০:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৪২
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের লক্ষণ শনাক্ত করা হয়েছে।

​শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​ঢাকা বিভাগেই চারজনের প্রাণহানি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত একদিনে প্রাণ হারানো চারজনের প্রত্যেকেই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৩ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২ জন।

​আক্রান্ত ও সুস্থতার চিত্র

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের লক্ষণ দেখা দেয়। পরবর্তীতে ল্যাব টেস্টে এদের মধ্যে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

​একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী। চিকিৎসা সেবা গ্রহণ শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0