চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

০৩ অক্টোবর ২০২৬ - ১৪:৩৮
প্রকাশিত: ৫৭ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে  এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর কলেজ রোড এলাকায় পরিচালিত এক তদারকি অভিযানে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পৌর কলেজ রোড এলাকায় গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রীর ওপর নিয়মিত তদারকি চালানো হয়। এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় 'মেসার্স মল্লিক গ্যাস ঘর'-এর মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​ প্রতিষ্ঠানটিকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করা এবং কোনো ধরনের অবৈধ মজুত না রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অভিযান পরিচালনাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা সহ মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করতে নির্দেশ প্রদান করা হয়।

​ অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0