মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

০৩ অক্টোবর ২০২৬ - ১০:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত খুব শিগগিরই সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ধারণা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধের অবসান ঘটতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

​শুক্রবার (২ অক্টোবর) আলাবামার মোবাইলের মিচেল সেন্টারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই কথা জানান।

​সমাবেশে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প উল্লেখ করেন, তেহরানের সঙ্গে আলোচনা চালানোর মতো উপযুক্ত কোনো ব্যক্তি মার্কিন প্রশাসন খুঁজে পাচ্ছে না। ট্রাম্প বলেন, "আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্টও হতে চায় না। আমি বলি, ইরানে কার সঙ্গে কথা বলব? নক নক, ভেতরে কেউ নেই।"

​ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে মার্কিন অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি বা অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্য মার্কিন প্রেসিডেন্টদের আরও আগেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, সব সময় তাঁদেরই কঠিন কাজগুলো করতে হয়।

​ইরানের সামরিক সক্ষমতা ও বর্তমান অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা কিংবা বিমান প্রতিরক্ষা সক্ষমতা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। একই সঙ্গে ইরানের অর্থনীতি 'ধ্বংসের পথে' রয়েছে এবং সেখানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশে পৌঁছেছে।

​সংঘাত শেষ হওয়া নিয়ে ট্রাম্প জানান, সম্ভবত মার্কিন নির্বাচনের পরপরই খুব শিগগিরই যুদ্ধের ইতি ঘটবে। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র খুব শিগগিরই দেশটির কৌশলগত জ্বালানি তেলের মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণের কাজ শুরু করবে বলে উল্লেখ করেন ট্রাম্প।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0