পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি
গত ১৭ বছরের নানা অপকর্মের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর পালিয়ে যাওয়া এই দলের কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ নেই বলে সতর্ক করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আয়োজিত স্থানীয় ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সজাগ থাকার আহ্বান
প্রাসঙ্গিক সংবাদ
বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বর্তমানে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দায়িত্বশীল রাজনীতির ওপর জোর
বিরোধী দলগুলোর ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি এখন সরকার পরিচালনায় রয়েছে। মাত্র ছয় মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব প্রশাসনিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জন করা কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। তাই বিরোধী দলগুলোর হুটহাট মিছিল, সভা-সমাবেশ, লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ধর্মীয় অনুভূতিকে রাজনীতির হাতিয়ার করার বিষয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের আগে কোনো কোনো গোষ্ঠী নিজেদের ‘আল্লাহর দল’ দাবি করে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছে। তবে জান্নাত পাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে মানুষের ইমান ও আকিদার ওপর নির্ভর করে; কোনো রাজনৈতিক দল মানুষকে জান্নাত দিতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন। এছাড়া মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার, রাবেয়া বেগমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











