ইনজুরি শঙ্কামুক্ত রাফিনহা, বার্সেলোনা শিবিরে বড় স্বস্তি

০২ অক্টোবর ২০২৬ - ২৩:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইনজুরি শঙ্কামুক্ত রাফিনহা, বার্সেলোনা শিবিরে বড় স্বস্তি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতিতে চোটের শঙ্কায় পড়ার পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও সমর্থকদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরে মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, তার উরুতে বড় কোনো চোট নেই। ফলে আগামী ১০ অক্টোবর লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে তার মাঠে নামা নিয়ে তৈরি হওয়া শঙ্কা কেটে গেছে।

​আন্তর্জাতিক ক্রীড়াবিষয়ক মাধ্যম গোল.কমের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বার্সেলোনার মেডিকেল টিম রাফিনহার ডান উরুতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরীক্ষায় কোনো নতুন বা গুরুতর সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকদের এই সবুজ সংকেতের পর আগামী ১০ অক্টোবর স্পটিফাই ক্যাম্প ন্যুতে গেটাফের বিপক্ষে ম্যাচে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন এই তারকা।

​এর আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে খেলার সময় ডান উরুতে আঘাত পেয়ে অস্বস্তি বোধ করেন রাফিনহা। উক্ত ম্যাচে ব্রাজিল ৪-২ ব্যবধানে জয় পেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রথমার্ধের বিরতির পরই তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি।

​প্রাথমিক পরীক্ষায় রাফিনহার ডান উরুর পেছনের অংশে সামান্য পেশির ফোলা বা মাসল এডিমা পাওয়া যায়। দ্রুত পুনর্বাসন শুরু করতে তিনি জাতীয় দলের সঙ্গে ভারত সফরে না গিয়ে স্পেনে নিজের ক্লাবে ফিরে আসেন। পরবর্তীতে বার্সেলোনার মেডিকেল টিমের পরীক্ষায় গুরুতর চোটের আশঙ্কা নাকচ হওয়ায় ক্লাবের কোচিং স্টাফ ও সমর্থকদের উদ্বেগের অবসান ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0