এশিয়ান গেমসের ফাইনালে থাকছেন না এসিসি সভাপতি মোহসিন নাকভি

০২ অক্টোবর ২০২৬ - ২২:৫৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এশিয়ান গেমসের ফাইনালে থাকছেন না এসিসি সভাপতি মোহসিন নাকভি
ছবি সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের পদক নির্ধারণী দিনে উপস্থিত থাকছেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। নির্ধারিত ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচের আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​পূর্বনির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততার কারণে তিনি এই মুহূর্তে জাপানে যেতে পারছেন না বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এসিসি। তবে মাঠে সরাসরি উপস্থিত হতে না পারলেও পদক লড়াইয়ের ম্যাচে অংশ নেওয়া চার দলের খেলোয়াড়দের জন্য তিনি শুভকামনা বার্তা পাঠিয়েছেন।

​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা

এসিসির বার্তায় জানানো হয়, সভাপতি মোহসিন নাকভি আইচি-নাগোয়া ২০২৬-এর ফাইনালস ডেতে সশরীরে হাজির হতে পারছেন না। তবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের দৌড়ে থাকা চার দলের জন্যই তাঁর আন্তরিক শুভকামনা থাকবে।

​উল্লেখ্য, মেগা এই টুর্নামেন্টের বহুল কাঙ্ক্ষিত স্বর্ণপদকের লড়াইয়ে শনিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অন্যদিকে তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0