অনলাইন বিবাহ নিবন্ধনে রোধ হবে বহুবিবাহ ও বাল্যবিয়ে: আইনমন্ত্রী
অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের মাধ্যমে দেশে তথ্য গোপন করে বহুবিবাহ এবং বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক দশ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এনআইডি ও কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত হবে অনলাইন নিবন্ধন
আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের এই অনলাইন ব্যবস্থা পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। ডিজিটাল নিবন্ধনের সুফল নিশ্চিতে দেশের সব কাজী (বিবাহ নিবন্ধক)-কে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বহুবিবাহ ও বাল্যবিয়ে প্রতিরোধে ডিজিটাল ব্যবস্থাপনা
আইনমন্ত্রী বলেন, দেশে বাল্যবিবাহ নিরোধে আইন রয়েছে এবং তা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাল্যবিবাহের সঠিক চিত্র ও তথ্য তুলে ধরতে এই অনলাইন নিবন্ধন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, কেউ পরিচয় গোপন করে একাধিক বিয়ে করার চেষ্টা করলে তার এনআইডি নম্বর দিয়ে অনলাইনে অনুসন্ধান করলেই বৈবাহিক তথ্য পাওয়া যাবে। এতে প্রথম স্ত্রীর অনুমতিপত্র যাচাই সহজ হবে এবং অসাধু উপায়ে বহুবিবাহের প্রবণতা রোধ করা সম্ভব হবে।
একই অনুষ্ঠানে মন্ত্রী ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব দূর করতে শিগগিরই লটারির মাধ্যমে সারাদেশে পদায়ন প্রক্রিয়া শুরু করার কথা জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











