শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

০৪ অক্টোবর ২০২৬ - ১২:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

​জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

​এনবিআর সূত্র জানা যায়, চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা বিমানবন্দরে কড়া নজরদারি ও সতর্ক অবস্থান নেন। পরবর্তীতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ (EK0582) ফ্লাইটটি রানওয়েতে নামার পর সেখানে দায়িত্বরত দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের পরিহিত জুতার ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ৮০টি স্বর্ণবার জব্দ করা হয়।

​চোরাচালান চক্রের সন্ধানে এনবিআর

​কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। বিমানকর্মীদের জুতা ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের এই অভিনব কৌশলের পেছনে কারা জড়িত, এর মূল উৎস কোথায় এবং কার কাছে এই চালান পৌঁছানোর কথা ছিল—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0