ঢাকা ইনার সার্কুলার রিং রোড: কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা মহানগরের যানজট নিরসনে গৃহীত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণপ্রকল্প বাস্তবায়নে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য প্রকল্পের বিদ্যমান রূপরেখা পর্যালোচনা করে দ্রুত কাজের অগ্রগতি নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধকতা দূর ও দ্রুত অগ্রগতির নির্দেশ
বৈঠকে প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ দ্রুত চিহ্নিত করে তা দূর করার নির্দেশ দেন। কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট দফতর ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে প্রকল্পের ক্ষেত্রে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উক্ত পর্যালোচনা বৈঠকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম خان মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











