পুলিশ প্রশাসনে বড় রদবদল: ৩ ডিআইজিসহ ২৪ কর্মকর্তার বদলি

০৪ অক্টোবর ২০২৬ - ১৮:৪৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পুলিশ প্রশাসনে বড় রদবদল: ৩ ডিআইজিসহ ২৪ কর্মকর্তার বদলি
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার তিন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের আরও ২১ জনসহ মোট ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

​রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

​ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমান এবং স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে বদলি করে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে বদলি করে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

​অন্যান্য কর্মকর্তাদের নতুন কর্মস্থল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়।

​এছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে এবং এসবির পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে।

​পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে কেএমপির উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​আরেক প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির উপপুলিশ কমিশনার ও সিএমপির উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

​একই সঙ্গে কেএমপির উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

​রংপুর রেঞ্জের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসি এবং এসআরইউয়ের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

​এছাড়া পুলিশ সদর দপ্তরের এআইজি ড. মো. মঞ্জুরে আলম প্রামাণিককে ট্যুরিস্ট পুলিশে এবং এসআরবির পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

​পাশাপাশি টিডিএসের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

​প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত সকল কর্মকর্তাকে অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0