২০২৭ সালে স্বর্ণের দাম কত হবে? ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার আলোড়ন সৃষ্টিকারী পূর্বাভাস

০৪ অক্টোবর ২০২৬ - ২২:৪৯
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২০২৭ সালে স্বর্ণের দাম কত হবে? ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার আলোড়ন সৃষ্টিকারী পূর্বাভাস
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের কারণে এখন সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের বিশেষ নজর রয়েছে মূল্যবান এই ধাতুর দিকে। এরই মধ্যে ২০২৭ সালকে কেন্দ্র করে আন্তর্জাতিক আর্থিক বাজার এবং ইন্টারনেটজুড়ে স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে ব্যাপক কৌতুহল ও আলোচনা তৈরি হয়েছে। একদিকে ছড়িয়ে পড়েছে বুলগেরিয়ার প্রয়াত অন্ধ রহস্যদর্শী বাবা ভাঙ্গার কথিত বার্তা, অন্যদিকে সামনে এসেছে ওয়াল স্ট্রিটের শীর্ষ আর্থিক সংস্থাগুলোর গাণিতিক প্রাক্কলন।

​ইন্টারনেটে প্রচারিত দাবি ও কথিত বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোস্টে দাবি করা হচ্ছে, ২০২৭ সালে বিশ্বজুড়ে বড় ধরনের নগদ অর্থসংকট ও আর্থিক মন্দা দেখা দিতে পারে। এর ফলে প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাবে এবং সুরক্ষিত বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকবেন সবাই। প্রচারিত বার্তা অনুযায়ী, এই সংকটকালে স্বর্ণের দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

​ভারতী ভিত্তিক কয়েকটি অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৭ সালে ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার থেকে ২ লাখ ৮২ হাজার রুপি (প্রায় ২,৭ ৩৩ থেকে ২,৯৪২ ডলার) পর্যন্ত পৌঁছাতে পারে। অন্য একটি সূত্রে এই হিসাব প্রায় ২ লাখ ১০ হাজার রুপি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকরা স্পষ্ট করেছেন যে, এগুলো কোনো প্রাতিষ্ঠানিক আর্থিক পূর্বাভাস নয়, বরং বাবা ভাঙ্গার নামে প্রচারিত আনুমানিক তথ্য মাত্র।

​ওয়াল স্ট্রিট ও আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস

কথিত বার্তার বাইরে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোও ২০২৭ সালের জন্য স্বর্ণের মূল্যবৃদ্ধির আনুষ্ঠানিক আভাস দিয়েছে। জেপি মরগান গ্লোবাল রিসার্চ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ প্রান্তিকে স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে আউন্স প্রতি ৬,০০০ ডলারে (প্রতি ১০ গ্রামে ২,১১৬.৪৪ ডলার বা ১,৮৪,৮৮৩ রুপি)। আর ২০২৭ সালের শেষের দিকে তা আরও বেড়ে আউন্স প্রতি ৬,৩০০ ডলার (প্রতি ১০ গ্রামে ২,২২২ ডলার বা ২,১৩,১২৫ রুপি) ছুঁতে পারে। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়ের চাহিদাকে এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

​অন্যান্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে স্বর্ণের দাম আউন্স প্রতি ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে। পাশাপাশি ডয়চে ব্যাংক ২০২৬ সালের শেষ প্রান্তিকের জন্য প্রতি আউন্স স্বর্ণের লক্ষ্যমাত্রা ধরে রেখেছে ৪,৬০০ ডলার।

​রহস্যাবৃত বাবা ভাঙ্গা

১৯১১ সালে জন্মগ্রহণকারী ভাংগেলিয়া প্যান্ডেভা দিমিত্রোভা (বাবা ভাঙ্গা) ১২ বছর বয়সে এক টর্নেডোর কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান। তিনি নিজে কোনো লিখিত নথি রেখে যাননি; তাঁর অধিকাংশ ভবিষ্যতবাণীই দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে বা পরবর্তীতে প্রকাশিত বইয়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসারীদের দাবি, যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলা, চেরোনোবিল দুর্ঘটনা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু ও ২০০৪ সালের সুনামির মতো ঘটনার আগাম আভাস দিয়েছিলেন তিনি। তাদের মতে বাবা ভাঙ্গার ৮৫ শতাংশ পূর্বাভাস মিলে গেলেও এর কোনো স্বাধীন বা প্রাতিষ্ঠানিক সত্যায়ন পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0