আলমডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল বর্ষ প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৪ অক্টোবর ২০২৬ - ২১:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল বর্ষ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, শিল্পকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক সমাপনী প্রতিযোগিতা। 'নজরুল বর্ষ' পালন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমসহ নির্ধারিত তিনটি ভেন্যুতে বিচারকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এতে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির সৃষ্টি ও আদর্শ অনুশীলনে আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, গল্পকার পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক রেবা রানী সাহা, কবি আসিফ জাহান, ইউনুস আলী, মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক মাসুদ রানা।

​সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন। এ ছাড়া আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিস উদ্দিন ও সহকারী শিক্ষক আনারুল ইসলাম এতে সার্বিক সহযোগিতা দেন। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0