যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:৩৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত

যশোর সদর উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত বিল্লাল হোসেন কেশবপুর উপজেলার ত্রিমোহনী এলাকার মির্জানগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ শেখ ও শামসুন্নাহার দম্পতির ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, রাইডার বিল্লাল হোসেন মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

​পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0