যশোরে দিনেদুপুরে এক যুবককে কুপিয়ে হ ত্যা
যশোর শহরে দিনেদুপুরে আল-আমিন (২৮) ওরফে 'পেরেক আলামিন' নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্বিটট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আল আমিন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে নিহতের খালাতো ভাই হাসান ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু
- যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
- যশোরের শার্শায় পারিবারিক কলহে ২ শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
- যশোরের মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর নির্মম মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির সদস্য, ডিবি ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। হত্যার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











