যশোরের মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

২২ আগস্ট ২০২৬ - ১৮:০৬
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরের মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

​নিহতরা হলো উপজেলার হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১১) এবং প্রতিবেশী অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৭)। সম্পর্কে তারা দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন। তারা স্থানীয় হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ি শাখার শিক্ষার্থী ছিল। যার মধ্যে জিসান চতুর্থ শ্রেণিতে এবং ইয়াসমিন প্রথম শ্রেণিতে পড়তো।

​স্থানীয় বাসিন্দা ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে শিশু দুটি বাড়ির পাশে ওই বাওড়ে শাপলা তুলতে যায়। শাপলা তোলার সময় ইয়াসমিন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের জন্য জিসান এগিয়ে যায়। এ সময় সে নিজেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

মর্মান্তিক এ ঘটনায় তাদের স্বজনদের আহাজারিতে এলাকার ভারি হয়ে উঠেছে। গ্রামবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0