যশোরের শার্শায় পারিবারিক কলহে ২ শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা

০১ সেপ্টেম্বর ২০২৬ - ২১:৪৭
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরের শার্শায় পারিবারিক কলহে ২ শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে নিজ দুই শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেন এবং তাঁর দুই শিশুসন্তান সাবির হোসেন (৫) ও জাবির হোসেন (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে কামাল হোসেন নিজ ঘরে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে তিনি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষক্রিয়া শুরু হলে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে তাঁর মৃত্যু হয়।

​স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম স্বামী ও সন্তানদের রেখে নড়াইলে তাঁর বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তাঁদের পারিবারিক বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছিল।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও চরম মানসিক চাপের কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা বের করতে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0