যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর নির্মম মৃত্যু

১৪ আগস্ট ২০২৬ - ১৬:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর নির্মম মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন সহোদর বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​মৃত শিশুরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

​স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা সবাই বাড়ির কাছের ইকরাম মোল্লার পুকুরে গোসল করার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পেয়ে তাদের দাদি স্থানীয়দের সাথে নিয়ে পুকুরে খুঁজতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, পুকুরের ঘাটের সিঁড়ির নিচে তিন শিশুর মরদেহ ভাসছে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, ওই পুকুরে সাধারণত মানুষের চলাচল কম এবং সেখানে কেউ গোসল করতে গেলেও দ্রুত উঠে আসে।

​বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে দেখা যায়, তাদের হার্টবিট ছিল না এবং চোখের মণি স্থির হয়ে গিয়েছিল। পরবর্তীতে ইসিজি রিপোর্ট পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0