পরীক্ষা দিতে যাওয়ার পথে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
যশোরের কেশবপুরে ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কেশবপুর শহরের হাসপাতাল রোড এলাকার খাদ্য গুদামের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে যাচ্ছিলেন ইয়াসিন। পথে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রাসঙ্গিক সংবাদ
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেন। পরে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











