আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, দুই ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
- আলমডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মাদকবিরোধী ও পরিবেশ সচেতনতামূলক মানববন্ধন ও র্যালি
- আলমডাঙ্গায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু,পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ
- আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, রুকনদেরকে নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞান ও আমল বৃদ্ধি করতে হবে। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে উপস্থিত রুকনদের আখেরাতমুখী জীবন গঠনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে এবং দ্বীনের পথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সমাজ কল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী মাস্টার, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন ও অফিস সম্পাদক রফিকুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











