যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ বিজিবির হাতে পাচারকারী আটক

২৬ জুলাই ২০২৬ - ১৭:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ বিজিবির হাতে পাচারকারী আটক
যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক। ছবি: সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

​আটক ব্যক্তির নাম সুমন মণ্ডল। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

​যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রের ভাষ্যমতে, রোববার (২৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে সুমনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামানো হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা চারটি পূর্ণাঙ্গ এবং একটি খণ্ডাংশসহ মোট সাড়ে চারটি সোনার বার উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ৬৮০ গ্রাম। স্বর্ণের পাশাপাশি তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করেছেন বিজিবি সদস্যরা।

​যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0