চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

০৮ জুলাই ২০২৬ - ১২:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার (ছবি সংগৃহীত)

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৮ জুলাই) ভোররাতে উপজেলার মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির একটি বিশেষ টহল দল রাত দেড়টার দিকে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত প্রধান পিলারের কাছাকাছি এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যান।

​পরবর্তীতে স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় তৈরি এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রটি বিশেষ উপায়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসামগ্রী আইনি প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0