আলমডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মাদকবিরোধী ও পরিবেশ সচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি

০৭ জুলাই ২০২৬ - ২২:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মাদকবিরোধী ও পরিবেশ সচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি
আলমডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মাদক বিরোধী শোখাযাত্রা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় মাদকমুক্ত সমাজ বিনির্মাণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এক ব্যতিক্রমী মানববন্ধন ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

​মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার ভাংবাড়িয়া ঈদগাঁ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর ভয়াবহ বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​মানববন্ধন শেষে ভাংবাড়িয়া ঈদগাঁ বাজার থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মাদকবিরোধী ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

​ব্যতিক্রমী এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আমিন মাস্টার। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু ও চুয়াডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিরোক কায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সমাবেশে বক্তারা বলেন, একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা। আয়োজকরা আগামী দিনেও এমন সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0