গাংনীতে র্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অনলাইনের মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে আরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নওপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত আরিফুলের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন, ৪টি সিমকার্ড ও নগদ ১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১২ (সিপিসি-৩) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযান সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে 'ওয়ান এক্স বেট', 'ওয়ান এক্স পার্টনারস' ও 'মেইলবেট'-এর মতো অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার এজেন্ট হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিলেন। একই সঙ্গে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় আকৃষ্ট করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও প্রলোভনমূলক প্রচারণাসহ বিভিন্ন রেফারেল লিঙ্ক শেয়ার করতেন।
প্রাসঙ্গিক সংবাদ
- মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
- মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ
- খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের
- গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটকের সময় শয়নকক্ষ থেকে ডিজিটাল সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি সাইবার জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











