মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

২৫ জুলাই ২০২৬ - ১১:০৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ছয়জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠাবার (পুশইন) চেষ্টা সফল হতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুজন নারীকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সামন্তা বিওপির বিজিবি টহল দলের নজরে এলে তারা শক্ত অবস্থান নিয়ে পুশইনের সেই চেষ্টা প্রতিহত করে।

​ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির বাধার মুখে ওই ছয়জন বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ভেতরে আনুমানিক ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0