ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লাটাহাম্বার ও পাখিভ্যানের সংঘর্ষে চালক নিহত, আহত ২

২১ জুলাই ২০২৬ - ২২:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লাটাহাম্বার ও পাখিভ্যানের সংঘর্ষে চালক নিহত, আহত ২
হরিণাকুণ্ডুতে লাটাহাম্বার ও পাখিভ্যানের সংঘর্ষে চালক নিহত। ছবি:নিউজডিপি২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। উপজেলার লালন সড়কে ব্যাটারিচালিত পাখিভ্যান ও খৈলবোঝাই লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের মূল ফটকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা শেখ (৪৫) হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দা এবং প্রয়াত সদর আলী শেখের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোস্তফা শেখ ভবানীপুর এলাকা থেকে যাত্রী নিয়ে পাখিভ্যানযোগে হরিণাকুণ্ডু পশু হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি লালন শাহ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খৈলবোঝাই লাটাহাম্বারের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যানের চালক মোস্তফা শেখসহ দুই যাত্রী মারাত্মক আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি ও অক্সিজেন দেওয়ার প্রক্রিয়াকালে মোস্তফা শেখ মারা যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0