যশোরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবক নিহত, চালক পলাতক

২০ জুলাই ২০২৬ - ২২:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবক নিহত, চালক পলাতক
যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। তবে ঘটনার পরপরই সুযোগ বুঝে পালিয়ে যান ট্রাকের চালক ও হেলপার।

​সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার বহরমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিঠুন হোসেন (২২)। তিনি বহরমপুর গ্রামের রোস্তম বিশ্বাসের জ্যেষ্ঠ সন্তান।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মিঠুন। পথে ধলগাঁ সড়ক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলটিতে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

​দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে ঘাতক ট্রাকটি আটকে ভাঙচুর শুরু করে। ঘটনা ঘটার সময় পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​এদিকে মিঠুনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বহরমপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0