ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪ জুলাই ২০২৬ - ১২:০৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগমন করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন।

​‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে তাকে স্বাগত জানান। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

​বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়।

​এর আগে, সরকার গঠনের পর প্রথমবার গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0