বাগেরহাটে রাতে বাড়ি ফেরার পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা

২৫ জুলাই ২০২৬ - ১৩:৪৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাগেরহাটে রাতে বাড়ি ফেরার পথে আইনজীবীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত। ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত নিজাম উদ্দিন শান্ত জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে।

​বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং গভীর রাতে মরদেহ উদ্ধার করে।

​পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিতকরণ ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0