বাগেরহাটের মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫

০৩ অক্টোবর ২০২৬ - ২২:৪৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫
ছবি সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি সংলগ্ন সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন—কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), নজরুল খানের ছেলে আমিন (২৩) এবং কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ডাববোঝাই একটি দ্রুতগতির নসিমন সাইনবোর্ডের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। আঘাতের তীব্রতায় পেছনে থাকা আরও দুটি মোটরসাইকেল এসে দুর্ঘটনাকবলিত যানবাহনে ধাক্কা দেয়। এতে ৩টি মোটরসাইকেল ও নসিমনটি ক্ষতিগ্রস্ত হয়।

​সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রিমন ও আমিনের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান সোহেব। দুর্ঘটনায় আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0