দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬০৮ জন
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন রোগী।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৭৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিভাগভিত্তিক সংক্রমণের চিত্র
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩১৯ জন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৭৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, বরিশাল বিভাগে ২১৫ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন রোগী ভর্তি হন। অন্যদিকে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, রাজশাহী বিভাগে ১৩২, ময়মনসিংহ বিভাগে ৭৯ এবং রংপুর বিভাগে ৬২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের পুরো সময়ে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছিল; সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্তের পাশাপাশি রেকর্ড ১ হাজার ৭০৫ জনের প্রাণহানি ঘটেছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











