সুন্দরবনে আত্মসমর্পণ তিন বনদস্যুর, উদ্ধার জিম্মি জেলে

০৯ জুলাই ২০২৬ - ১৮:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সুন্দরবনে আত্মসমর্পণ তিন বনদস্যুর, উদ্ধার জিম্মি জেলে
ছবি সংগৃহীত

সুন্দরবনের বনদস্যু 'বড় জাহাঙ্গীর বাহিনী'র তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে উপস্থিত হয়ে তারা অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

​কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণকালে দস্যুরা দুটি দেশি একনালা বন্দুক, একটি পাইপগান, ৪০ রাউন্ড তাজা গুলি এবং একটি ওয়াকিটকি জমা দেন। এ সময় অভিযানে বাহিনীটির কবলে জিম্মি থাকা এক জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

​আত্মসমর্পণকারী বনদস্যুরা হলেন—বাগেরহাটের মোংলার আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তৈবুর রহমান (২৪) এবং খুলনার মনিরুজ্জামান মামুন (২০)। প্রাথমিক তথ্যানুযায়ী, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে, মৌয়াল ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

​উল্লেখ্য, এর আগে গত ২১ মে 'সুমন বাহিনী'র প্রধানসহ সাত দস্যু অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৯টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ওয়াকিটকিসহ ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সময়ে দস্যুদের হাতে জিম্মি থাকা ৪১ জনকে উদ্ধার করে চিকিৎসা ও সহায়তার মাধ্যমে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0