পর্তুগাল মাতাবেন জেমস ও জায়েদ খান : ২৬ জুলাই লিসবনে বিশেষ কনসার্ট

২১ জুলাই ২০২৬ - ২৩:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পর্তুগাল মাতাবেন জেমস ও জায়েদ খান : ২৬ জুলাই লিসবনে বিশেষ কনসার্ট
নগরবাউল জেমস ও অভিনেতা জায়েদ খান। ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে তুলতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাইয়ের এই কনসার্টে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস। একই আসরে দর্শক মাতিবেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

​ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এটিই জায়েদ খানের প্রথম পারফরম্যান্স হতে যাচ্ছে। এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা। মঙ্গলবার (২১ জুলাই) নিউ ইয়র্ক থেকে মুঠোফোনে তিনি জানান, প্রথমবারের মতো পর্তুগালে গিয়ে সেখানকার প্রবাসীদের সামনে বাঙালি সংস্কৃতি তুলে ধরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। জেমসের মতো দেশের বড় রকস্টারের সঙ্গে একই মঞ্চ শেয়ার করা আয়োজনের আমেজকে আরও বাড়িয়ে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​আয়োজক সূত্রে জানা গেছে, লিসবনের পরিচিত ভেন্যু ‘লিসবোয়া উয়ু ভিভো’-তে আগামী ২৬ জুলাই বিকেল ৫টা থেকে কনসার্টটি শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানটির মূল আয়োজক হিসেবে কাজ করছে ‘কাসা দো বাংলাদেশ’ এবং ‘নোটিসিয়া বাংলা’।

​ইতোমধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে। আয়োজকদের মতে, এটি হতে যাচ্ছে পর্তুগালের মাটিতে অনুষ্ঠিত বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক সমাবেশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0