দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার পার

২২ জুলাই ২০২৬ - ১১:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার পার

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে। ঘোষিত নতুন দর অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পাওয়ায় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। আজ সকাল ১০টা থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

​নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

​বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকায় বেচাকেনা চলবে। তবে গহনার নকশা ও কারুকাজের ওপর নির্ভর করে নির্ধারিত মজুরি যুক্ত হবে। মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদা ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বদল (এক্সচেঞ্জ) বা বিক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী ভ্যাট, মজুরি ও পাথরের দর বাদ দেওয়া হবে।

​এর আগে গত ২১ জুলাইও সোনার দাম বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। চলতি বছর এ পর্যন্ত সোনার দর মোট ৯৩ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৫ বার দাম বেড়েছে এবং ৪৭ বার কমেছে (একবার ভ্যাট সমন্বয় করা হয়েছিল)। উল্লেখ্য, ২০২৫ সালে সোনার দর ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পেয়েছিল।

​সোনার পাশাপাশি বেড়েছে রুপার দরও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে রুপার দাম ৫৭ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ২৯ বার বেড়েছে ও ২৮ বার কমেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0