সোনার দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা: ভরিতে বাড়ল ১৬৩৩ টাকা

২১ জুলাই ২০২৬ - ১২:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সোনার দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা: ভরিতে বাড়ল ১৬৩৩ টাকা

দেশের স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির প্রভাবে স্বর্ণালঙ্কারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, বাজারের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

​মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

​এর আগে গত ১৪ জুলাই ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তবে সেই দরপতনের ঠিক এক সপ্তাহের মাথায় স্থানীয় বাজারে আবারও সোনার দাম সমন্বয় করে বাড়াল বাজুস।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ হাজার ৫০ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকায়।

​একই বিজ্ঞপ্তিতে জুয়েলারি খাতে ব্যবহৃত রুপার মূল্যও ভ্যাট যুক্ত করে নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি। নতুন হারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা ধার্য করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0