টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ: নিউজিল্যান্ড ও নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

২৬ জুলাই ২০২৬ - ২০:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ: নিউজিল্যান্ড ও নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল
ছবি: সংগৃহীত

আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’। বহুদলীয় এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে অন্যান্য শক্তিশালী দলগুলোর উপস্থিতিতে প্রতিযোগিতার মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

​এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও অংশ নিচ্ছে নেপাল জাতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দল। পাশাপাশি বিগ ব্যাশের তিন ফ্র্যাঞ্চাইজি—হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল এই প্রতিযোগিতায় লড়াই করবে।

​বাংলাদেশ ‘এ’ দলের মিশন শুরু হবে ২২ আগস্ট (শনিবার)। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। পরদিন, ২৩ আগস্ট (রোববার) একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে নামবে দল।

​পরবর্তী ম্যাচগুলোতে ভেন্যু বদলে ডিএক্সসি মাঠে খেলবে বাংলাদেশের প্রতিনিধিরা। ২৪ আগস্ট (সোমবার) সকাল ১১টায় ক্রিকেট ভিক্টোরিয়া এবং ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২৮ আগস্ট (শুক্রবার) দুপুর ১টা ৩০ মিনিটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মাঠে নামবে তারা।

​গ্রুপ পর্বের ৬টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। ৩০ আগস্ট (রোববার) একই দিনে দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল গার্ডেনস মাঠে সকাল ৬টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় সেমিফাইনাল ডিএক্সসি মাঠে সকাল ৭টায় শুরু হবে। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে ডিএক্সসি মাঠে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0