অস্ট্রেলিয়া টেস্টে বিসিবি দল ঘোষণা: ফিরলেন সৌম্য-জাকের

২৬ জুলাই ২০২৬ - ১৯:৫৫
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়া টেস্টে বিসিবি দল ঘোষণা: ফিরলেন সৌম্য-জাকের
বাংলাদেশের টেস্ট স্কোয়াড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে নেতৃত্বের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

​ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে দীর্ঘদিন পর টেস্ট দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার ও উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। একই সঙ্গে পেস আক্রমণ শানাতে সুযোগ দেওয়া হয়েছে তরুণ পেসার মুশফিক হাসানকে। তবে টপ অর্ডারে ধারাবাহিক ব্যর্থতার কারণে বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

​দীর্ঘ সাড়ে চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন সৌম্য সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। অন্যদিকে, ফর্মহীনতায় দল থেকে ছিটকে পড়ার পর জাকের আলীও পুনর্মূল্যায়িত হয়ে ফিরেছেন স্কোয়াডে; তিনি সবশেষ গত বছরের জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেছিলেন। পাশাপাশি সম্প্রতি জিম্বাবুয়ে সফরে টেস্টে অভিষেক হওয়া অমিত হাসান নিজের স্থান ধরে রেখেছেন।

​ইনজুরির ধাক্কায় দুই গুরুত্বপূর্ণ পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম সফর থেকে ছিটকে গেছেন। ফলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গী হয়ে পেস বিভাগের হাল ধরবেন সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসান।

​বাংলাদেশ দল আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। সিরিজের আগে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। এরপর ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

​প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0