বিশ্বকাপ উন্মাদনা শেষে আগস্টেই ফিরছে ইউরোপের শীর্ষ ৫ লিগ, জেনে নিন সময়সূচি

২৫ জুলাই ২০২৬ - ১৫:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপ উন্মাদনা শেষে আগস্টেই ফিরছে ইউরোপের শীর্ষ ৫ লিগ, জেনে নিন সময়সূচি
বিশ্বকাপ শেষ শুরু হচ্ছে ক্লাব ফুটবল।

পাঁচ সপ্তাহের রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে স্পেন। বিশ্বমঞ্চের রোমাঞ্চ ও নানা অঘটন শেষ হতেই আন্তর্জাতিক ফুটবলের রেশ কাটিয়ে ফুটবলপ্রেমীদের নজর এখন ক্লাব ফুটবলের দিকে। আগামী আগস্ট মাস থেকেই মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬-২৭ মৌসুম। প্রিয় তারকাদের নিজ নিজ ক্লাবের জার্সিতে দেখতে উন্মুখ হয়ে আছেন বিশ্বজুড়ে থাকা ফুটবল সমর্থকেরা।

​ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার মধ্যে সবার আগে খেলা শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগায়। ১৫ আগস্ট অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে গেতাফের মুখোমুখি হবে আলাভেস। এর এক সপ্তাহ পর, ২২ আগস্ট থেকে একই দিনে শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান এবং ইতালিয়ান সিরি আ।

​ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে কভেন্ট্রি সিটির। ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুর্গকে আতিথ্য দেবে অলিম্পিক মার্সেই। অন্যদিকে, ইতালিয়ান সিরি আতে দিনের দুটি খেলায় উদিনেসে লড়বে কোমোর বিপক্ষে এবং বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান মাঠে নামবে মোঞ্জার বিরুদ্ধে।

​সবশেষে ২৯ আগস্ট থেকে শুরু হবে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে স্বাগত জানাবে স্টুটগার্টকে।

​ইউরোপের শীর্ষ ৫ লিগের উদ্বোধনী ম্যাচের তালিকা (বাংলাদেশ সময়):

​লা লিগা

  1. ​১৫ আগস্ট: আলাভেস বনাম গেতাফে (রাত ১১:৩০)

​ইংলিশ প্রিমিয়ার লিগ

  1. ​২২ আগস্ট: আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি (রাত ১:০০)

​ফরাসি লিগ ওয়ান

  1. ​২২ আগস্ট: অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ (রাত ১২:৪৫)

​ইতালিয়ান সিরি আ

  1. ​২২ আগস্ট: উদিনেসে বনাম কোমো (রাত ১০:৩০)
  2. ​২২ আগস্ট: ইন্টার মিলান বনাম মোঞ্জা (রাত ১০:৩০)

​জার্মান বুন্দেসলিগা

  1. ​২৯ আগস্ট: বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট (রাত ১২:৩০)


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0