গ্লোবাল সুপার লিগে পারভেজের ব্যর্থতার ম্যাচে লাহোর কালান্দার্সের জয়

২৪ জুলাই ২০২৬ - ০১:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গ্লোবাল সুপার লিগে পারভেজের ব্যর্থতার ম্যাচে লাহোর কালান্দার্সের জয়
পারভেজ হোসেন ইমন। ছবি:সংগৃহীত।

গ্লোবাল সুপার লিগে রান খরা কাটেনি বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেনের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিজের রানের খাতা খুলতেই চার বল খরচ করেন তিনি। শেষ পর্যন্ত ৯ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। অবশ্য তার ব্যক্তিগত ব্যর্থতার দিনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তার দল লাহোর কালান্দার্স।

​গায়ানায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল পার্থ স্কর্চার্সকে ১৬ রানে হারিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতিনিধিত্বকারী দল লাহোর।

​টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় লাহোর কালান্দার্স। দলের হয়ে শায়ান জাহাঙ্গির ৪৫ বলে ৬৫ রান এবং ফারহান ইউসুফ ২৩ বলে ঝড়ো ৫০ রান করেন। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে ১৫৫ রানেই থমকে যায় পার্থ স্কর্চার্সের ইনিংস।

​ইনিংসের নবম ওভারে আবদুল্লাহ শাফিক আউট হওয়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন পারভেজ। ক্রিজে এসে প্রথম তিন বলে কোনো রান পাননি। চতুর্থ বলে নেন এক রান। ইনিংসে খেলা প্রথম পাঁচ বলে তার রান ছিল ১। পরের তিন বলে যোগ করেন আরও দুই রান। দ্বাদশ ওভারে বাঁহাতি স্পিনার ডি’আর্চি শর্টের বল জোরের ওপর খেলতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। শর্ট মিডউইকেটে দারুণ ক্যাচ বন্দি করে তাকে বিদায় করেন অ্যাশটন অ্যাগার।

​সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে পারভেজের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। নিজ দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ খেলে তিনি করেন ৪৭ রান। এরপর জিম্বাবুয়ে সফরেও তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৩০ রান। অফফর্মের সেই ধারা বজায় রইল গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেও।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0