বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল ঘিরে নতুন মহাসচিব কে হচ্ছেন— রাজনৈতিক মহলে জোর আলোচনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন ও আলোচনা। বিএনপি নতুন করে সরকার গঠনের পর অনুষ্ঠিত হতে যাওয়া এটিই দলটির প্রথম জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে। ফলে নতুন জাতীয় কমিটি গঠনের পাশাপাশি সরকার ও দলের মধ্যকার প্রশাসনিক ও সাংগঠনিক ভারসাম্যের বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের তীক্ষ্ণ নজর রয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্য, নীতি-নির্ধারক ও একাধিক কেন্দ্রীয় নেতার মধ্যে নতুন নেতৃত্বের রূপরেখা নিয়ে অনানুষ্ঠানিক ও অভ্যন্তরীণ চিন্তাভাবনা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নেতারা এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাধারণত গুরুত্বপূর্ণ পদসমূহে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিনের সাংগঠনিক গোপনীয়তা ও চূড়ান্ত মুহূর্তে ঘোষণার যে ধারা বিএনপিতে দেখা যায়, এবারও তা বজায় থাকতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক পক্ষ মনে করছেন।
মহাসচিব পদের সাংগঠনিক গুরুত্ব
দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের বিষয়ে সংগঠনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কের তদারকি, তৃণমূলের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা, নীতিগত সিন্ধান্তের বাস্তবায়ন ও জোোট রাজনীতির সমন্বয়ের মতো গুরুভার দায়িত্ব পালনে মহাসচিবের পদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা বহন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











