পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অস্থায়ী দায়িত্বে স্পিকার
রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধানের নির্ধারিত নিয়ম অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদই শূন্য পদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠে আসছিল। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানান।
প্রাসঙ্গিক সংবাদ
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই তিনি পদত্যাগ করলেন।
তাঁর মেয়াদকাল ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল। এই সময়েই ঘটে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, গঠিত হয় অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের ইতিহাসে স্বল্প সময়ের মধ্যে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পাঠ করানোর ঘটনাও ঘটে তাঁর কার্যকালেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











