স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: নির্বাচন কমিশনার

২২ জুলাই ২০২৬ - ২৩:৫৪
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

​বুধবার (২২ জুলাই) নির্বাচন কমিশন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

​ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণের বিষয়ে হাইকোর্টের রুলের প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। বিদ্যমান আইন, প্রতিবেশী দেশগুলোর সংশ্লিষ্ট নিয়মাবলী এবং আইনগত সিদ্ধান্ত বা পর্যবেক্ষণসমূহ খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

​ইসি আনোয়ারুল ইসলাম আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশনের ১২তম সভায় সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন আইন সংশোধনের জন্য সরকারকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইন সংশোধনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সংশোধন না হলেও বিদ্যমান আইনি কাঠামোর মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব।

​নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, আগামী অক্টোবরের মধ্যে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে আগস্ট মাসের মধ্যেই তফসিল ঘোষণা করা সম্ভব হতে পারে। আগের মতো এবারও একাধিক ধাপে ভোটগ্রহণ করা হবে এবং যেসব এলাকায় জনপ্রতিনিধি নেই বা মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিগত জাতীয় নির্বাচনের সফলতাকে কাজে লাগিয়ে পূর্ণাঙ্গ আইনশৃঙ্খলা নিশ্চিতের মাধ্যমে নির্বাচন সহিংসতামুক্ত রাখার আশাবাদ প্রকাশ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0