মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত বছরের ২১ জুলাই সংঘটিত ওই ট্র্যাজিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নূরন নবী (অব.)। এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জিয়াউল আলম এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
স্মরণসভায় মাইলস্টোন স্কুল ও কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। মাহফিলে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত প্রার্থনা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রতিষ্ঠানটির আয়োজকরা জানান, এ শোক ও দোয়া কর্মসূচির মূল লক্ষ্য ছিল নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











