স্বৈরাচার পতনের পর আত্মপ্রকাশ করা ‘গুপ্তবাহিনী’ দিশাহারা: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ জুলাই ২০২৬ - ২৩:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্বৈরাচার পতনের পর আত্মপ্রকাশ করা ‘গুপ্তবাহিনী’ দিশাহারা: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন। ছবি সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত আন্দোলনে রাজপথে অনুপস্থিত থাকা একটি ‘গুপ্তবাহিনী’ ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। নির্বাচনের পর জনগণের রায় দেখে এই বাহিনী এখন দিশাহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

​সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী জানান, আন্দোলন-সংগ্রামের শরিকদের মধ্যে বাস্তবায়ন কৌশল নিয়ে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। বিগত নির্বাচনে জনগণ ৩১ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখার পক্ষেই তাদের রায় দিয়েছে। দেশ পরিচালনায় প্রাপ্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার বরাতে জানা গেছে যে বিগত ১৮ মাসে সরকারের বড় একটি অংশ ওই বিশেষ গোষ্ঠীর প্রভাবে ছিল। কিন্তু সম্প্রতি সম্পন্ন হওয়া ১২ তারিখের নির্বাচনে জনগণ সব ষড়যন্ত্র পেছনে ফেলে তাদের সঠিক ভোটাধিকার প্রয়োগ করেছে। ১৬-১৭ বছরের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যখাত পুনর্গঠনে শরিকদের সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0