ডেঙ্গু-চিকুনগুনিয়া রুখতে মশার লার্ভা নিধনই প্রধান কাজ: স্থানীয় সরকার মন্ত্রী
ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ানোর এই মৌসুমে মশার লার্ভা ধ্বংস করাকে প্রধান দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত মশা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেন যে, মশা তাড়াতে বা মারতে বর্তমানে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না। বর্তমান প্রযুক্তিগুলোও ঠিকমতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মনে করেন তিনি।
দেশীয় উদ্যোগে তৈরি নতুন রাসায়নিক প্রযুক্তির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবনের প্রয়োগ সম্ভাবনাময় হতে পারে। নতুন এ প্রযুক্তির যদি পরীক্ষামূলক ব্যবহার করা যায়, তবে উদ্ভাবক ও সিটি কর্পোরেশনের যৌথ প্রচেষ্টা মশক নিয়ন্ত্রণে সাফল্য এনে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











